রবিবার ২১শে জুন, ২০২৬ ইং ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

ঘোড়ায় বর, পালকিতে বধু

লাইফস্টাইল ডেস্ক :

ঘোড়ায় বর আর পালকিতে বধু। এ যেন  রুপকথার গল্প! তবে গল্প নয় সত্য। গ্রাম বাংলার সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতেই ভিন্নধর্মী বিয়ের আয়োজন করেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ছেলে আশরাফুল আনোয়ার রোজেন। ঘোড়ার পিঠে চড়ে আর সাথে চার বেহারা নিয়ে বিয়ে করতে গেলেন উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের আশরাফুল।

শুক্রবার (২২ জানুয়ারি) উপজেলার চন্ডিপাশা ইউপির কোদালিয়া  গ্রামের জাকির হোসেনের ছেলে সাংবাদিক আশরাফুল আনোয়ার রোজেন ও একই এলাকার ঘাগড়া গ্রামের ড. ফরিদ আহমেদ সোবহানীর মেয়ে নাবিলা সোবহানী বিয়েতে ব্যাতিক্রমধর্মী এই আয়োজন। এমন আয়োজন দেখতে ভিড় জমায় এলাকার শতশত উৎসুক জনতা।

এবিষয়ে বর আশরাফুল বলেন, ‘এটা আমার স্বপ্ন ছিলো, আমাদের বিয়ে হবে ব্যাতিক্রমধর্মী, আর আমার স্ত্রীরও ইচ্ছে ছিলো পালকিতে করে শশুরবাড়ি আসার, আমি চেষ্টা করেছি তার ইচ্ছাটা পূরণ করার জন্য।’

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু সাইদ চৌধুরী, স্টেইট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ার কবির রুমি, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম.সাদেকুল ইসলাম, ইউনাইটেড ট্রাস্ট এর এক্সিকিউটিভ ডিরেক্টর বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ফজলুর রহমান, বাংলাদেশ এইচ. আর ফেডারেশনের প্রেসিডেন্ট মোশাররফ হোসেন প্রমূখ ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০