সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

মামিকে ধর্ষণ করে একমাস পর কারাগারে ভাগ্নে!

নিজস্ব প্রতিবেদক : 

লক্ষ্মীপুরের রামগতিতে আপন মামিকে ধর্ষণের অভিযোগে মো. মিজান (২৩) নামে এক যুবককে (ভাগ্নে) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযুক্ত মিজান উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর এলাকার মো. মুরাদ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গেলো মাসে (২০ জানুয়ারি) রাতে মিজান একই এলাকায় মামার বাড়িতে বেড়াতে যান। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি তার মামিকে (২২) ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারীর মা বাদী হয়ে মিজানকে আসামি করে ২৫ জানুয়ারি রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরদিন লক্ষ্মীপুর সদর হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা করানো হয়।

এদিকে মামলা দায়েরের পর অভিযুক্ত মিজান আত্মগোপনে চট্টগ্রামে চলে যান। সেখানে দীর্ঘদিন পলাতক থাকার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে বন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজান তার আপন মামিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

এদিকে গতকাল সোমবার (২২ ফেব্রুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930