রবিবার ২১শে জুন, ২০২৬ ইং ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী!

লাইফস্টাইল ডেস্ক : 

স্ত্রী ভালোবাসেন অন্য কাউকে। বিয়ে হলেও শেষ পর্যন্ত প্রেমিকের সঙ্গেই ঘর বাঁধেন গৃহবধূ। তাদের বিয়ের আয়োজন করেন ওই গৃহবধূরই স্বামী।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কানপুরে। স্বামীর নাম পঙ্কজ শর্মা।

একটি বেসরকারি সংস্থায় হিসাবরক্ষকের কাজ করেন পঙ্কজ। পাঁচ মাস আগে কোমল নামে এক তরুণীর সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু বিয়েতে যে স্ত্রীর সম্মতি ছিল না, তা দিন কয়েকের মধ্যেই বুঝতে পারেন পঙ্কজ।

সাংবাদিকদের তিনি জানিয়েছেন, প্রথম থেকেই তার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলতেন কোমল। বিশেষ কথাবার্তা বলতেন না। বাধ্য হয়েই সরাসরি স্ত্রীকে প্রশ্ন করেন পঙ্কজ। তারপরই জানতে পারেন, বিয়ের আগে একটি সম্পর্ক ছিল কোমলের। এখনো তিনি তার পুরোনো প্রেমিককেই ভালোবাসেন।

স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিতে উদ্যোগী হন পঙ্কজ। প্রথমে আদালতে তিন পরিবার একসঙ্গে বসে বিষয়টির আইনি দিক নিয়ে আলোচনা করেন।

পরে নিজেই স্ত্রীর বিয়ের যাবতীয় ব্যবস্থা করেন পঙ্কজ।

গত শুক্রবার নিজে দাঁড়িয়ে কোমলের বিয়ে দেন। সেই অনুষ্ঠানে দুই বাড়িরই অতিথিরা হাজির ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০