সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন স্বরাষ্ট্র হয়ে আইন মন্ত্রণালয়ে

আকাশবার্তা ডেস্ক :

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তার ভাই শামীম ইস্কান্দার। পরে তা মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আবেদনটি আইন মন্ত্রণালয়ে পর্যবেক্ষণ পর্যায়ে রয়েছে। এখনো মতামত দেয়া হয়নি।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের এমন তথ্য জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। জানা গেছে, গত ২৫শে সেপ্টেম্বর এই আবেদন করা হয়।

আবেদনের বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করতে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার ছোটভাই শামীম ইস্কান্দার গত ২৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ সংক্রান্ত চিঠি দিয়েছেন।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন কোন অবস্থায় আছে- এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমরা এটা দেখছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে মতামতের জন্যে পাঠানো হয়েছে। আমরা দেখছি। দেখা অবস্থায় আছে। এখনো পুরো আবেদন আমি দেখিনি। তবে, আমার মনে হয় যে চিকিৎসার বিষয়ে বিদেশে পাঠানোর আবেদন।’

তিনি বলেন, ‘অন্য কোনো আবেদন থাকার তো কথা না, তার কারণ হচ্ছে যে কিছুদিন আগে ৬ মাসের মেয়াদ বাড়ানো হয়েছে।’

সরকারের পক্ষ থেকে আপনারা কোনো সিদ্ধান্ত নিয়েছেন কি না- এমন প্রশ্নের জবাবে কিছু জানাননি মন্ত্রী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930