সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

রামগতিতে অভিনব কায়দায় ৪ লক্ষাধিক টাকার মালামাল চুরি

মিসু সাহা নিক্কন, রামগতি :

লক্ষ্মীপুরের রামগতি বাজারে নৈশ পাহারাদার থাকা সত্বেও ১ দোকানে প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। ১২ অক্টোবর (বৃহস্পতিবার) দিবাগত রাতে উপজেলার রামগতি মধ্য বাজারে অবস্থানরত রাজু টেলিকম এন্ড ইলেকট্রিক সেন্টারে ওই চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিনব পদ্ধতিতে রাতের কোন এক সময়ে রাজু টেলিকম এন্ড ইলেকট্রিক সেন্টারের উপরের টিনের চালা কেটে ভিতরে প্রবেশ করে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার নতুন এনড্রয়েড মোবাইল সেট চুরি হয়।

রাজু টেলিকম এন্ড ইলেকট্রিক সেন্টারের মালিক রাজু সাহা জানান, নতুন নতুন দামী এনড্রয়েড মোবাইল সেট চুরি হয়েছে। দোকানে থাকা অন্যান্য কমদামী মোবাইল ফোন কিংবা মালামাল চুরি হয়নি। গতকালও ১ লাখ টাকার এনড্রয়েড মোবাইল এনেছি কিন্তু চুরি করে আমাকে সর্বশান্ত করে দিল।

এর আগেও প্রকাশ্যে রামগতি মধ্য বাজারের জননী টেলিকম ও রামগতি টেলিকমে চুরির ঘটনা ঘটেছে কিন্তু এই নিয়ে ছিলনা কারো ভূমিকা।

ঘটনাটি সরজমিনে গিয়ে পরিদর্শন করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্ল্যাহ, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ ও চরগাজী ইউনিয়নের চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন।

রামগতি বাজারে পাহারাদার থাকা সত্বেও প্রতিনিয়ত ঘটছে  চুরির ঘটনা। কিন্তু রামগতি বাজার ম্যানেজিং কমিটির মাথাব্যথা নেই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930