সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

ডায়াবেটিস হলে চোখে যেসব সমস্যা হয়

স্বাস্থ্য ডেস্ক :

ডায়াবেটিস বর্তমানে একটি প্রচলিত সমস্যা। ডায়াবেটিস হলে দেহের প্রতিটি অঙ্গে সমস্যা হতে পারে। এই রোগ চোখকেও আক্রান্ত করে।ডায়াবেটিসের কারণে হওয়া চোখের সমস্যার বিষয়ে নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৯৮তম পর্বে কথা বলেছেন ডা. মো. মোস্তাক আহমেদ।বর্তমানে তিনি কর্নেল মালেক মেডিকেল কলেজে চক্ষুবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : একজন ডায়াবেটিসে আক্রান্ত রোগী যদি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভোগে এবং যদি ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে, তার চোখে কী ধরনের সমস্যা হতে পারে?

উত্তর : ডায়াবেটিস আমাদের দেশের একটি পুরোনো রোগ। ডায়াবেটিস যদি আপনি নিয়ন্ত্রণে রাখেন, দীর্ঘদিন শারীরিকভাবে সুস্থ থেকে বেঁচে থাকতে পারবেন। আর যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকে, সে ক্ষেত্রে বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। এর মধ্যে একটি জটিলতা হলো চোখের সমস্যা। ডায়াবেটিসজনিত কারণে চোখের যে সমস্যা হয়, এগুলো হলো-ডায়াবেটিস রেটিনোপ্যাথি, রিফ্লেকটিভ এরোর, আনস্টেবল স্টাইজ, পপুলার মটরনাট পুলসিস। চোখের যে নার্ভ, যেগুলো চোখের নড়াচড়া নিয়ন্ত্রণ করে, সেগুলো প্যারালাইসিস হচ্ছে। তবে ডায়াবেটিসের কারণে হওয়ার চোখের রোগের মধ্যে যেটি বেশি প্রচলিত, যেটা দৃষ্টিকে ফেরাতে সমস্যা করছে সেটি হলো ডায়াবেটিস রেটিনোপ্যাথি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930