মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

আমলকির রসের স্বাস্থ্য উপকারিতা

স্বাস্থ্য ডেস্ক :

আমলকির রয়েছে অনেক উপকারিতা। রক্ত পরিশ্রুত করে আমলকি। এছাড়া এতে থাকা বিভিন্ন ভিটামিনের সমাহার ত্বক এবং চুলে পুষ্টিও জোগায়। শীতে ঘরে ঘরে সর্দি ও জ্বর থাকাটাই স্বাভাবিক। প্রতিদিন এক চামচ আমলকির রস মধু দিয়ে খেয়ে দেখুন, সর্দি-কাশির প্রকোপ থেকে রেহাই পেয়ে যাবেন। পাশাপাশি মুখের আলসার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়।

আমলকির মধ্যে থাকা অ্যামাইনো অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট হৃৎপিণ্ডের কর্মক্ষমতা বাড়ায়। নিয়মিত আমলকির রস খেলে কোলেস্টরল নিয়ন্ত্রণে থাকে। ডায়াবিটিস রোগীদের কাছে খুবই উপকারি আমলকির রস। হাঁপানি কমাতেও সাহায্য করে এই রস।

বিশেষজ্ঞদের মতে, আমলকি হজম ক্ষমতা বাড়ায়। বিপাকে সাহায্য করে। এছাড়াও আমলকির রস লিভার ভাল রাখে।

শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ ছেঁকে বার করে দেয় আমলকির রস। আমলকির রসে থাকা অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিন চুলের পুষ্টি যোগায়। চুল পড়া রোধ করে।

আমলকির রসে ভিটামিন সি ছাড়াও আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস রয়েছে।

সূত্র : আনন্দবাজার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০