বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজের কন্যাকে বিয়ে করলেন মা! তারপর…

লাইফস্টাইল ডেস্ক :


২৬ বছর বয়সী নিজের কন্যাকে বিয়ে করায় শাস্তি হিসেবে দুই বছর কারাগারে কাটাতে হবে যুক্তরাষ্ট্রের ওকলাহোমার এক নারীকে। ৪৫ বছর বয়সী প্যাট্রিসিয়া অ্যান স্প্যানকে এই কাজের জন্য শাস্তি দেওয়া হয়েছে।সমকামিতা বৈধ হলেও ওকলাহোমা অঙ্গরাজ্যের আইনে খুব নিকট আত্মীয়দের এই ধরনের যৌনাচার নিষিদ্ধ।ওকলাহোমায় সমকামী বিয়ে বৈধতা পাওয়ার পর ২০১৬ সালে প্যাট্রিসিয়া তার ২৬ বছর বয়সী মেয়ে মিস্টি ভেলভেট ডন স্প্যানকে বিয়ে করেছিলেন।

প্যাট্রিসিয়ার গর্ভে মিস্টির জন্ম; তবে মিষ্টি ছোট থাকতেই তার মার কাছ থেকে বিচ্ছিন্ন ছিলেন। ২০১৪ সালে মা-মেয়ের পুনর্মিলন হয়। এর দুই বছরের মাথায় বিয়ে করেন তারা। শিশুদের পরিচর্যা নিয়ে কাজ করে আসা সংস্থা ডিপার্টমেন্ট অব হিউমেন সার্ভিস প্রথম মা-মেয়ের বিয়ের বিষয়টি ধরেন। পরে তা আদালতে গড়ায়।

রাজ্যের সংবাদপত্র ওকলাহোমান জানিয়েছে, মিষ্টি গত অক্টোবরে এই বিয়ে বাতিল করেছিলেন। তাতে তিনি যুক্তি দেখান, তাকে ভুল তথ্য দিয়ে প্রতারিত করা হয়েছিল।

মিষ্টি বলেন, তার মা তাকে বলেছিলেন, এই ধরনের বিয়েতে আইনি কোনও বাধা নেই। বিষয়টি নিয়ে তিনজন আইনজীবীর সাথে কথা বলে নিশ্চিত হওয়ার কথা মেয়েকে বলেছিলেন প্যাট্রিসিয়া, যা মিথ্যা ছিল বলে এখন বুঝতে পারছেন মিষ্টি। তবে একই অপরাধে শাস্তি এড়াতে পারেননি মিষ্টিও। তাকে ১০ বছরে পর্যবেক্ষণ ও কাউন্সিলিংয়ের মধ্যে থাকতে হবে।

গত মঙ্গলবার থেকে কারাজীবন শুরু হওয়া প্যাট্রিসিয়াকেও মুক্তির পর আট বছর পর্যবেক্ষণে থাকতে হবে। বিয়ের ক্ষেত্রে প্যাট্রিসিয়ার যুক্তি ছিল, মিষ্টির জন্ম সনদে যেহেতু মা হিসেবে তার নাম নেই, সেহেতু এই বিয়ে বৈধ বলেই তিনি মনে করছিলেন। মেয়ের আগে ছেলেকেও বিয়ে করেছিলেন প্যাট্রিসিয়া। তার ছেলে পরে এই বিয়ে বাতিল করে দেয়।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০