বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

বুকে এনজিনার ব্যথা হলে করণীয়

স্বাস্থ্য ডেস্ক :


কায়িক পরিশ্রমের পর বুকের মাঝখানে চাপ চাপ ব্যথা, যা ক্রমশ ছড়িয়ে পড়ছে বাম হাতে, ঘাড়ে, চিবুকে। এই উপসর্গটির নাম এনজিনা পেকটরিস। হৃৎপিণ্ডের চাহিদা অনুযায়ী অক্সিজেন সরবরাহ করা না গেলে এই উপসর্গ দেখা দিতে পারে।

হাঁটাচলা, গুরুপাক ভোজন, আবেগ, দুঃস্বপ্নকে এনজিনার ব্যথার জন্য দায়ী করা হয়। উচ্চ রক্তচাপ, রক্তশূন্যতা, ডায়াবেটিস রোগীদের হরহামেই এনজিনার ব্যথা হতে পারে। এনজিনা রোগীদের ধূমপান নিষিদ্ধ। ওজন কমাতে হবে। হালকা ব্যায়াম উপকারী।

গুরুপাক ভোজনের পর সিঁড়ি ভাঙা, পরিশ্রমের কাজ করা একদম উচিত নয়। এনজিনার ব্যথা হলে গায়ের জামা – কাপড় খুলে বিছানায় গা এলিয়ে দিন। মাথার দিকে বায়ু চলাচলের ব্যবস্থা করুন।একটি ০. ৫ মি. গ্রাম এর এসজিসড্ বড়ি জিহ্বার নিচে দিয়ে রাখুন। দুই থেকে তিন মিনিট পর ব্যথা সেরে গেলে বড়িটি ফেলে দেবেন।

এরপর একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। এনজিনার ক্ষেত্রে ইসিজিতে তেমন কোনো দোষ নাও ধরা পড়তে পারে। তাই বলে শরীরের ওপর অযত্ন করা চলবে না। হৃদরোগীদের জন্য প্রয়োজনীয় নিয়মকানুন ও খাদ্য তালিকা মেনে চলতে হবে। এতেই তারা ভালো থাকবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০