সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
ফাইল ফটো

ভুল সেটে পরীক্ষা : লক্ষ্মীপুরে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৪জনকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের কফিল উদ্দিন ডিগ্রী কলেজ কেন্দ্রে ভুল সেটে এইচএসসির ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা নেয়ার অভিযোগে ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৪জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার কুমিল্লা শিক্ষাবোর্ডের আদেশে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অব্যাহতির এ নির্দেশ দেন। অভিযুক্তরা শনিবার সকালে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষায় শিক্ষাবোর্ড নির্ধারিত ‘খ’ সেট প্রশ্নের পরিবর্তে ‘ক’ সেটের প্রশ্ন দিয়ে পরীক্ষা নেন।

অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হচ্ছেন, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার মোহাম্মদ জোবায়েদ আলী, পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, কেন্দ্রের ট্যাগ অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার মাকসুদুল আলম ও জেলা শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক আজিজ মাহমুদ।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, কফিল উদ্দিন ডিগ্রী কলেজ কেন্দ্রে প্রায় দেড় হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। শনিবার ইংরেজি ২য়পত্রের পরীক্ষা ছিল। কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে ‘খ’ সেটে পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। কিন্তু কেন্দ্র কর্তৃপক্ষ ‘ক’ সেটে পরীক্ষা নেয়। বিষয়টি রোববার শিক্ষাবোর্ড কর্তৃপক্ষের নজরে আসে। অভিভাবক সাইফুল আলম ও মহিদুল ইসলাম জানান, তাদের ছেলে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। কেন্দ্র কর্তৃপক্ষের কারণে ভুল সেটে পরীক্ষা নেওয়ায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

এ ব্যাপারে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার মোহাম্মদ জোবায়েদ আলীর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, অনিয়মের অভিযোগে চারজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা দায়িত্বহীন কাজ করেছেন, বিষয়টি দুঃখজনক।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930