সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেকে ৫০ হাজার ডলার ক্ষতিপুরণ পাবে

প্রেস বিজ্ঞপ্তি, ঢাকা (১১ এপ্রিল) :


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপি বলেছেন, নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমান বন্দরে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেকে ৫০ হাজার ডলার ক্ষতিপুরণ পাবে। এ জন্য সবার সাকসেশন সার্টিফিকেট প্রয়োজন হবে। দ্রুত সাকসেশন সার্টিফিকেট পেতে সহায়তার জন্য সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। এবং ইউএস বাংলা কর্তৃপক্ষকে নিহতদের পরিবারের কাছে এ সংক্রান্ত চিঠি দিতে বলা হয়েছে।
বিমান দুর্ঘটনার পর থেকে সরকারের নানা পদক্ষেপ ও তার তৎপরতা সম্পর্কে অবহিত করে তিনি জানান, গত ৫ এপ্রিল তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দুর্ঘটনায় আহতদের দেখতে যান। সেখানে তাদের উন্নত চিকিৎসা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সরকার এ ব্যাপারে সম্ভব সবই করবে।
তিনি আজ সকালে সচিবালয়ে বিমান ও পর্যটস মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিং এ কথা বলেন।
তিনি বলেন, বিমান দুর্ঘটনার কারণ সম্পর্কিত প্রাথমিক রিপোর্ট এখনও তার হাতে এসে পৌঁছেনি, তাই এ ব্যাপারে কোন মন্তব্য করা যাবে না।
প্রেসকনফারেন্সে বিমান ও পর্যটন সচিব এসএম গোলাম ফারুক, অতিরিক্ত সচিব মো. ইমরান, ইউএস বাংলার সিইও আসিফ ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930