সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ঘুষের টাকাসহ নৌ অধিদফতরের প্রকৌশলী গ্রেফতার

আকাশবার্তা ডেস্ক :


নৌ পরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী নাজমুল হককে ৫ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে সেগুন বাগিচাস্থ সেগুন হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ৭ সদস্যের একটি বিশেষ ফাঁদ টিম এই অভিযান চালায় বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
জানা যায়, মেসার্স সৈয়দ শিপিং লাইন্সের এমভি প্রিন্স অব সোহাগ নামীয় যাত্রীবাহী নৌযানের রিসিভ নক্শা অনুমোদন এবং নতুন নৌযানের নামকরণের অনাপত্তিপত্র প্রদানের জন্য উক্ত প্রধান প্রকৌশলীর নিকট গেলে তিনি ১৫ লাখ টাকা ঘুষ দাবি করেন।
সংশ্লিষ্ট ব্যক্তি বিষয়টি দুদককে অবহিত করলে, কমিশন সকল বিধি-বিধান অনুসরণ করে কমিশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারে সার্বিক নেতৃত্বে ফাঁদ মামলা পরিচালনার অনুমতি দেন।
আজ বৃহস্পতিবার বিকাল ৫ টা ৪৫ মিনিটে ঘুষের টাকার কিস্তি বাবদ ৫ লাখ টাকা রাজধানীর সেগুন হোটেলে বসে যখন প্রধান প্রকৌশলী নাজমুল হক গ্রহণ করছিলেন, ঠিক তখনই ওঁৎ পেতে থাকা দুদকের বিশেষ টিমের সদস্যরা ঘুষের ৫ লাখ টাকাসহ তাকে হাতে-নাতে গ্রেফতার করেন।
এ ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে জানা গেছে।
এএইচ/আজকালের খবর

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930