সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন
The-Mice-Ate-The-Marijuana,-Says-Police-About-Half-A-Ton-Of-Missing-Weed-rtv-rtv-online সাড়ে পাঁচশো কেজি গাঁজা খেলো ইঁদুর!

সাড়ে পাঁচশো কেজি গাঁজা খেলো ইঁদুর!

আন্তর্জাতিক ডেস্ক :


পুলিশের একটি সংরক্ষণাগারে বিভিন্ন সময় জব্দ করা ছয় হাজার কেজির মতো গাঁজা রাখা ছিল। এর থেকে প্রায় সাড়ে পাঁচশো কেজি গাঁজার খোঁজ মিলছে না। এ নিয়ে পুলিশ কমিশনারকে প্রশ্ন করা হলে তিনি জানান, ঐ গাঁজা ইঁদুরে খেয়েছে। এমন ঘটনা ঘটেছে আর্জেন্টিনার বুয়েনস এরিস শহরে। খবর বিবিসি।এমিলিও পরতেরো শহরের নতুন পুলিশ কমিশনার তার নিজের দায়িত্ব বুঝে নিতে গিয়ে এ ঘটনার সূত্রপাত হয়।  সব কিছুর খোঁজ খবর নিতে গিয়ে নতুন  পুলিশ কমিশনার আবিষ্কার করেন গাঁজা সংরক্ষণাগার থেকে সাড়ে পাঁচশো কেজি গাঁজার খোঁজ মিলছে না। আর তখনই ডাকা হলো  পূর্ববর্তী কমিশনার হাভিয়ের স্পেশিয়ারকে। কারণ তিনি তার পদ ছেড়ে যাবার সময় সংরক্ষণাগারে কি সামগ্রী জমা আছে সে বিষয়ে কাগজপত্রে কোনো স্বাক্ষর করেননি।

যথারীতি তৈরি করা হলো তদন্ত কমিটি। তদন্তের সময় স্পেশিয়া জানালেন, ঐ গাঁজা ইঁদুরে খেয়েছে। ইঁদুর গাঁজাকে খাবার ভেবে ভুল করেছিলো।কিন্তু ইঁদুর কি গাঁজা খায়? তাও আবার সাড়ে পাঁচশো কেজি? অর্থাৎ আধা টনের মতো।এমন যুক্তির পর বিষয়টি নিয়ে আবার গবেষণা ও তদন্ত শুরু হয়। বুয়েনস এরিস বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা জানালেন, ইঁদুর গাঁজাকে খাবার হিসেবে ভুল করবে সেটা সম্ভব নয়। আর যদি ভুল হয়েও থাকে সেক্ষেত্রে ইঁদুরগুলোর শরীরে রাসায়নিক প্রতিক্রিয়া হতো আর তাতে তারা মারা পড়তো।এ ঘটনায় বুয়েনস এরিস শহরে আটজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। মে মাসের শুরুতে তাদের আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের সামনে সাক্ষ্য দিতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31