সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
বক্তব্য রাখেন, সজিব ওয়াজেদ জয়।

ফেইসবুককে ‘ফেইকবুক’ বললেন জয়

আকাশবার্তা ডেস্ক :

রোববার রাজধানীতে তৃতীয় আন্তর্জাতিক বিপিও সামিটের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি তরুণদের ইন্টারনেটের অপব্যবহার নিয়ে কথা বলেন তিনি।

ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই নানা গুজব, সরকারবিরোধী বক্তব্য, অপপ্রচার চালানোর খবর গণমাধ্যমে আসে।

সবশেষ সাম্প্রতিক সরকারি চাকরির কোটা সংস্কার আন্দোলন নিয়ে অনলাইনে ‘অপপ্রচার’ চালানোর খবর এসেছে গণমাধ্যমে। এই ধরনের দুই শতাধিক ফেইসবুক অ্যাকাউন্ট শনাক্তও করেছে পুলিশ।

আন্দোলনের এক পর্যায়ে গত ১ এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের সঙ্গে সংঘাতে এক শিক্ষার্থীর মৃত্যুর গুজব ছড়ানো হয় ফেইসবুকে।এজন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে জাতীয় সংসদে।

কোটা সংস্কার আন্দোলন নিয়ে জাতীয় সংসদে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যেও ফেইসবুকে ছাত্র নিহত হওয়ার গুজব ছড়িয়ে আন্দোলনে ‘উসকানি দেওয়ার’ কথা আসে।

বিপিও সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন, “সোশাল মিডিয়ায় তরুণদের আসক্তি ক্রমেই বিপদের হয়ে উঠছে। বিশাল শক্তির আধার এই তরুণরা, সমাজের প্রতি তাদের অনেক দায়িত্বও রয়েছে। তাদের ইন্টারনেট আসক্তি দেখে এখন আমাকে বলতে হয়, ফেইসবুক এখন একটি ফেইকবুক।”

ইন্টারনেটে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বিদ্বেষপূর্ণ তথ্য ও মন্তব্য প্রচারে ক্ষুব্ধ জয় বলেন, “বাংলাদেশে বসে গোটা ইন্টারনেট ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা আমাদের একার পক্ষে সম্ভব নয়। আমরা যদি এ মুহূর্তে সোশাল মিডিয়া বন্ধ করে দেই, তো সবাই আমাদের তীব্র সমালোচনা করবেন। আর এটা ঠিকও হবে না। একটা ওয়েবসাইট বন্ধ করব, আরো দশটা ওয়েবসাইট দশ মিনিটে তৈরি হয়ে যাবে। একটা ফেইসবুক পেইজ বন্ধ করে দিলে আরো দশটা ফেইসবুক পেইজ তৈরি হয়ে যাবে।

“ইন্টারনেটে বিদ্বেষপূর্ণ বক্তব্য যা সমাজে সংঘাত ডেকে আনে, তাকে কোনোভাবেই মুক্তবাক বলা যাবে না। এটা কোনোভাবেই সমর্থন করা যাবে না।”

ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি ডিজিটাল অ্যাক্টের খসড়া তৈরি করেছে জানিয়ে তিনি মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

“কোনো একটি গোষ্ঠীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য, মিথ্যা অপপ্রচারকে আমরা কোনোভাবেই গ্রাহ্য করব না।  গোটা বিশ্বের মতো আমরাও সাম্প্রদায়িক সংঘাতপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে অবস্থান করছি। ডিজিটাল মিডিয়াকে ব্যবহার করে কেউ যেন সংঘাত ছড়াতে না পারে সেজন্য আমরা আরো কড়া অবস্থানে যাচ্ছি।”

তিনি তরুণদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক থাকার অনুরোধ করেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ,  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী, সভাপতি ওয়াহিদ শরীফ।

বাংলাদেশ অ্যাসোসিসেয়শন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য)- এর আয়োজনে বিপিও সামিটের তৃতীয় এই আসরে সহযোগিতা দিচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930