সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী আবু দাউদ মোঃ গোলাম মোস্তফা, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ, সহকারি পুলিশ সুপার শাহনেওয়াজ, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মো. কামাল উদ্দিন হাওলাদার, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশফাকুর রহমান মামুন, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

বক্তারা আলোচনায় মুজিবনগর সরকারের নানা দিক তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধ এবং এর বিজয় অর্জন মুজিবনগর সরকারের পুর্ণাঙ্গ সফলতা।
সভায় জেলার সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31