শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চন্দ্রগঞ্জে পিতা-পুত্রকে কুপিয়ে জখম : থানায় মামলা

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন দেওপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তা ও তার ছেলেকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতরা হলেন, অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক রফিকুল আলম (৫৬) ও তার ছেলে কামরুল আলম শাহীন (২৪)। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় গত শনিবার রফিকুল আলমের ছেলে শামছুল আলম সোহেল বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আহতরা চন্দ্রগঞ্জ ইউপির দেওপাড়া গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগীরা জানায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামে (কড়িম উদ্দিন মোল্যা বাড়ি) জমি নিয়ে দীর্ঘদিন যাবত আবুল কাশেম বাচ্চুর সঙ্গে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রফিকুল আলমের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে রফিকুল আলম নিজবাড়ি থেকে চন্দ্রগঞ্জ বাজার যাচ্ছিলেন। এ সময় বাড়ির সামনে পৌঁছলে আবুল কাশেম বাচ্চুর নেতৃত্বে তার ছেলে সুমনসহ কয়েকজন রফিকুল আলমের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। একপর্যায়ে রফিকুল আলমকে তারা কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় তাকে বাঁচাতে ছেলে কামরুল এগিয়ে আসলে তাকেও বেদম মারধর করে নগদ ২০ হাজার টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহত পিতা-পুত্রকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১