নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের রায়পুরে একটি এলজি, ৩ রাউন্ড গুলি ও ৫ কেজি গাঁজাসহ নাছির উদ্দিন (৩০) নামে একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে গোপন সংবাদ পেয়ে চরমোহনা এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নাছির চরমোহনা এলাকার চন্নু মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি নাছিরকে একটি এলজি, তিন রাাউন্ড গুলি ও ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দায়েরকৃত পৃথক দু’টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।