সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কমনওয়েলথের নতুন নেতা প্রিন্স চার্লস

আন্তর্জাতিক ডেস্ক :


কমনওয়েলথের নতুন নেতা হিসেবে নির্বাচিত হলেন প্রিন্স চার্লস। গতকাল শুক্রবার কমনওয়েলথ সম্মেলনে ৪৬টি দেশের সরকারপ্রধানদের নতুন নেতা নির্বাচনসংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার প্রিন্স চার্লসকে কমনওয়েলথের নেতা নির্বাচিত করার আহ্বান জানিয়েছিলেন বর্তমান নেতা এবং ব্রিটেনের রানি এলিজাবেথ। আজ শনিবার রানি তার ৯২তম জন্মদিন পালন করবেন এবং এরই মধ্যে কিছু দায়িত্ব তিনি রাজপরিবারের কনিষ্ঠ সদস্যদের হাতে তুলে দিতে যাচ্ছেন বলে জানা গেছে। ৫৩টি দেশের এই জোটের সম্মেলনে তিনি শেষবারের মতো যোগ দিচ্ছেন বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা।

কমনওয়েলথ সম্মেলনে দেওয়া ভাষণে রানি এলিজাবেথ বলেন, কমনওয়েলথ যেভাবে বিকশিত হয়েছে তাতে তিনি সন্তুষ্ট এবং গর্ব অনুভব করেন। কমনওয়েলথ সম্মেলনে ৫৩টি সদস্য দেশের মধ্যে ৪৬টি দেশের সরকারপ্রধান উপস্থিত ছিলেন।

বাকিংহাম প্যালেসে রানি এলিজাবেথের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমনওয়েলথভুক্ত দেশগুলোর নেতাদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করা হয়। ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা নৈশভোজে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ও অন্য নেতারা নৈশভোজে অংশ নেন। অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স চার্লস। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই সম্মেলনে যোগ দিয়েছেন বৃহস্পতিবার।

দুদিনের এই সম্মেলনে যেসব বিষয়ে আলোচনা হবে তার মধ্যে রয়েছে দূষণের হাত থেকে সমুদ্রকে রক্ষা করা, সাইবার নিরাপত্তা এবং জোটের বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্য। আজ শনিবার ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। রাতে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী সরকারপ্রধানদের জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান এবং একটি কমিউনিটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ছয় দিনের যুক্তরাজ্য সফর শেষে, প্রধানমন্ত্রীর ২৩ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31