সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ ইং ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে বিদ্যাদেবী সরস্বতী পূজা উদযাপন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায় উৎসব মুখর পরিবেশে বিদ্যাদেবী শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন করছে। বুধবার সকাল থেকে জেলার অন্তত ৫ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা ও ভক্তরা পূজা উদযাপনের আয়োজন করে।
হিন্দু ধর্মমতে সরস্বতী বিদ্যার দেবী। প্রতিবছর মাঘ মাসের শুক্লাপঞ্চমী তিথিতে জ্ঞানপিপাসু বিদ্যার্থীরা সরস্বতী দেবীর অর্চনা করে থাকে দেবীর পুণ্য দৃষ্টি লাভের প্রত্যাশায়।
সদর উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পূজা অর্চনা শুরু হয় সকাল ১০টায়। এ সময় বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় মত্ত থাকেন ভক্তবৃন্দ। দেবীর পায়ে পুস্পাঞ্জলি দিয়ে জ্ঞানদানের প্রার্থনা জানায় শিক্ষার্থী ও ভক্তরা। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
এ ছাড়াও জেলার কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজা উদযাপনের খবর পাওয়া গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০