মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে ২৯ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত চকবাজার মসজিদ মার্কেট উদ্বোধন

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরে অত্যাধুনিক স্থাপত্য শৈলী সমৃদ্ধ চকবাজার জামে মসজিদের নবনির্মিত মার্কেট উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে ফিতা কেটে মসজিদ মার্কেটের শুভ উদ্বোধন করেন, পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠান, টুমচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হারুন আল মাদানী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক সিরাজ উল্যাহ মনা বাকশাল, লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মসজিদ মার্কেট উন্নয়ন এবং প্রকল্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আলহাজ্ব হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, সদস্য আলহাজ্ব দেলোয়ার হোসেন পাটোয়ারী, আলহাজ্ব মাস্টার শাহ্ নেওয়াজ, আলহাজ্ব ইসমাইল হোসেন, আলহাজ্ব সেলিম ভূঁইয়া, আলহাজ্ব কামরুল হোসেন ইকবাল, আলহাজ্ব আবুল কাশেম, ইঞ্জিনিয়ার সামছুল আলম, পৌরসভার সচিব আলাউদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে ছয়তলা বিশিষ্ট চকবাজার জামে মসজিদ ও মার্কেটটি নির্মাণ করা হয়। এখানে গ্রাহকদের জন্য রয়েছে অত্যাধুনিক সকল সুবিধা। শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত চকবাজার জামে মসজিদের এই মার্কেটে স্বাচ্ছন্দে কেনাকাটা করার আশাবাদ ব্যক্ত করেন মার্কেট কর্তৃপক্ষ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০