বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সম্মেলনে এগিয়ে যারা

কাজী আশিকুর রহমান তামিম :


শিক্ষা, শান্তি, প্রগতির ধারক ও বাহক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন ২৫ এপ্রিল বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে সম্মেলন বাস্তবায়নের নির্মিত্তে উপ-কমিটি গঠন করা হয়েছে। মহানগর দক্ষিণের সভাপতি বায়েজিদ আহমেদ খান ও সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান আসাদের সার্বিক তত্ত্বাবধানে সম্মেলন আয়োজনের সকল প্রস্তুতি এগিয়ে চলছে।
এ দিকে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নমিনেশন পেপার বিক্রি শুরু হয়েছে। এ পর্যন্ত প্রায় অর্ধশত মনোনয়ন ফরম  বিক্রি হয়েছে। অপরদিকে সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুটি গুরুত্বপূর্ণ পদ পাওয়ার জন্য জোর লবিং চালাচ্ছে এগিয়ে থাকা প্রার্থীরা।
মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বায়েজিদ আহমেদ খানের ঘনিষ্ট হিসাবে পরিচিত বর্তমান সহ-সভাপতি আতিকুর রহমান জুয়েল, আশ্রাফুল হাসান লিনাজ সভাপতি সিদ্ধেশ্বরী কলেজ, প্রসেনজিৎ সিংহ সাংগঠনিক সম্পাদক, শাহাদাৎ হোসেন নিলয় সভাপতি আলিয়া মাদ্রাসা, আরিফুর রহমান আরিফ সাধারণ সম্পাদক লালবাগ থানাসহ সবাই গ্রুপভিত্তিক এগিয়ে যাচ্ছে।
জানা যায়, বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন কেন্দ্রীয় নেতাদের সাথে লবিং করে এগিয়ে যাচ্ছেন তারা। তবে শোনা যাচ্ছে, নগরের বর্তমান গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল তাহির ভুঁইয়া (মুকুট) এবারের হেভিওয়েট প্রার্থী।
খবর পাওয়া গেছে, তিনি বঙ্গবন্ধুর পূত্রবধূ সুলতানা কামালের ভাতিজা।কিন্তু এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে তিনি প্রসঙ্গটি এড়িয়ে যান। উত্তরে বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এটাই আমার পরিচয়। তাছাড়া একটি সিন্ডিকেট এর পক্ষ থেকে বেশ আলোচনায় রয়েছেন কবি নজরুল সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাওলাদার, কদমতলী থানা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মারুফ, মহানগর (দ:) এর সহ-সভাপতি নজরুল ইসলাম অর্ণব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০