বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
মশা নিধন- রাজপথ- মশারি- মিছিল-আরটিভি অনলাইন-Mosquito nets - Highways - mosquito-rallies - RTV online

মশা নিধনের দাবিতে রাজপথে মশারি মিছিল

সিলেট নগরীতে বর্তমানে মশার উপদ্রব ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। দিনে ও রাতে মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী।তাই বুধবার (২৫ এপ্রিল) মশা নিধনের দাবিতে মশারি মিছিল বের করে নগরবাসী। সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র যৌথ উদ্যোগে মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মশারি টাঙিয়ে এ প্রতীকী মিছিল বের করে।মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট নগর ভবনের সামনে এক সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তারা বলেন, সিলেট নগরীতে বর্তমানে মশার উপদ্রব ব্যাপকহারে বেড়েছে। দিনে ও রাতে মশার  কামড়ে নগরবাসী অতিষ্ঠ। বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে সিলেট মহানগরীকে মশামুক্ত নগরী হিসেবে ঘোষণা করতে হবে। অন্যথায় মাঠ পর্যায়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতির মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র বিভাগীয় কমিটির সদস্য সচিব হুমায়ূন রশিদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট কল্যাণ সংস্থার উপদেষ্টা যুক্তরাজ্য কমিউনিটি নেতা হাজী মোঃ রজব আলী দেওয়ান, প্রচার সচিব ফখরুল আল হাদী, প্রবাসী বিষয়ক সচিব মোঃ বদরুল ইসলাম, জেলা কমিটির আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল হুসাইন, মহসিন উদ্দিন, যুগ্ম সদস্য সচিব আনহার চৌধুরী রাজু, মোঃ আলিম উদ্দিন, মহানগর কমিটির সদস্য সচিব মোঃ আশিক আহমদ, সাংগঠনিক সচিব মোঃ মকবুল চৌধুরীসহ আরও অনেকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১