সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চুয়াডাঙ্গা সীমান্তে ৩৭ কেজি সোনা আটক

আকাশবার্তা ডেস্ক :


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্ত এলাকা থেকে ৩২০টি সোনার বার আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার ওজন ৩৭ কেজি। বুধবার (২৫ ‍এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে পাচারের সময় সোনার বারগুলো আটক করা হয়। তবে এ ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানান, চুয়াডাঙ্গা থেকে ভারতে স্বর্ণের চালান পাচার হবে- এমন খবর পেয়ে বিজিবির একটি দল সকাল থেকে নাস্তিপুরসহ আশাপাশে অবস্থান নিয়ে ছিল। বিকেল পৌনে ৩টার দিকে নাস্তিপুর সীমান্তের ৮০নম্বর মেইন পিলারের কাছে সন্দেহভাজন তিন পাচারকারীকে দেখতে পান বিজিবি সদস্যরা। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিটি টের পেয়ে তাদের কাছে থাকা তিনটি ব্যাগ মাথাভাঙ্গা নদীতে ফেলে সাঁতরে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা নদী থেকে ব্যাগ তিনটি উদ্ধার করেন। এরপর বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যাগ তিনটি খুলে সোনার বারগুলো পাওয়া যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930