সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

আরো সাড়ে ৪ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করবে সরকার

বাসস  :


জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার শিগগিরই দেশব্যাপী ৪ হাজার ৫শ’টি কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নিয়েছে। কমিউনিটি ক্লিনিকের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আজ নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলা হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ।

বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) চেয়ারম্যান এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং সমাজকল্যাণ বিষয়ে প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, মেডিকেল শিক্ষা এবং পরিবার কল্যাণ বিভাগের সচিব ফয়েজ আহমেদ এবং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) প্রেসিডেন্ট ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) লাইন ডিরেক্টর প্রফেসর ডা. আবুল হাসেম খান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাস্তবায়নে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশব্যাপী কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নিয়েছেন।

‘শেখ হাসিনা সব সময়েই স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে যাচ্ছেন’ উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নিদের্শনা অনুযায়ী তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরো উন্নয়নে আরো প্রায় ১০ হাজার চিকিৎসক পর্যায়ক্রমে নিয়োগ দেয়া হবে।

মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, সম্প্রতি ৫ হাজার চিকিৎসক নিয়োগে ইতোমধ্যেই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) মাধ্যমে আমরা সার্কুলার জারি করেছি।

তিনি জনগণকে নিষ্ঠার সঙ্গে সেবাদান করার জন্য কমিউনিটি ক্লিনিক সেবাদানকারীদের প্রতি আহ্বান জানান। তিনি দেশের আরো উন্নয়নের জন্য সরকারের ধারাবাহিকতার প্রয়োজনীয়তা উল্লেখ করে স্বাস্থ্য খাত ও অন্যান্য খাতে চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ডা. আবুল কালাম আজাদ বলেন, প্রতি ৬ হাজার লোকের জন্য একটি ক্লিনিক এই ভিত্তিতে গ্রামীণ এলাকায় ইতোমধ্যেই ১৩ হাজার ৫শ’ কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। আরো ৪ হাজার ৫শ’ কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হলে মোট ক্লিনিকের সংখ্যা দাঁড়াবে ১৮ হাজার।
১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের পরে ১৯৯৮ সালে প্রথম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতিতে কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন।

এএইচ/আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930