সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

শ্রীমঙ্গলে সবজি ক্ষেতের জালে আটকা পড়েছে বনরুই

আকাশবার্তা ডেস্ক :


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক কৃষকের সবজিক্ষেতের জালে একটা বনরুই আটকা পড়েছে। বৃহস্পতিবার (২৬এপ্রিল) সকালে ইউসুফ গ্রামের শিমুল দেবের সবজিক্ষেতের জালে বনরুইটি আটকা পড়ে। শ্রীমঙ্গলের বেসরকারি বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব এ তথ্য জানিয়েছেন।

গতকাল দুপুরে প্রাণীটি উদ্ধার করে ফাউন্ডেশনে নিয়ে আসা হয় জানিয়ে তিনি বলেন, এর পেছনের পা দুটিতে কিছুটা জখম হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।

বনরুই এক ধরনের স্তন্যপায়ী সরীসৃপ। এরা ছোট ছোট পোকামাকড় খায়। এরা পায়ের ধারালো নখ দিয়ে মাটি খুঁড়ে খাবার সংগ্রহ করে।এরা এখন প্রায় বিলুপ্ত। বাংলাদেশে কোনো কোনো এলাকায় দু-একটা এখনও টিকে আছে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31