সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন
নরেন্দ্র-মোদি-রমজান-শুভেচ্ছা-মহানবী-মোহাম্মদ-(সা.)-rtvonline-narendra-modi-ramadan-greetings-prophet-mohammad-(pbuh)

মোহাম্মদ (সা.)-কে উদ্ধৃত করে মোদির রমজানের শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক :


আর দুই সপ্তাহ পর রমজান মাস শুরু হচ্ছে। মুসলিম সম্প্রদায়ের ইবাদতের অন্যতম স্তম্ভ রোজা এই মাসজুড়ে পালিত হয়। তাই মুসলিম সম্প্রদায়ের কাছে এই মাসটির বিশেষ গুরুত্ব রয়েছে। সেই গুরুত্বের কথা মাথায় রেখেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার মুসলিম সম্প্রদায়কে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।

মোদি তার শুভেচ্ছাবার্তায় পবিত্র রমজান মাসের অনুকম্পার মূল্যবোধ নিজেদের মধ্যে গেঁথে নেয়ার আহ্বান জানান। খবর : খালিজ টাইমসের।

নরেন্দ্র মোদি তার মাসিক ‘মান কী বাত’ রেডিও প্রোগ্রামে জাতির উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, মুসলমানরা ঈদের চাঁদ দেখার আগ পর্যন্ত সারা মাসজুড়ে রোজা রাখে। তাই একজন রোজাদার ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ব্যক্তির প্রতি সংবেদনশীল হয়ে ওঠে।এমনকি তার রেডিও বার্তায় মোদি মহানবী মোহাম্মদ (সা.) এর বাণী উদ্ধৃত করে বলেন, ইসলাম আমাদের পরিচিত বা অপরিচিত ক্ষুধার্ত ব্যক্তিদের খাবার খাওয়াতে এবং সবাইকে উষ্ণতা ও ভালোবাসা দিতে শেখায়।উল্লেখ্য, ভারতে প্রায় ১৯ কোটি মুসলিমের বসবাস। সংখ্যা বিবেচনায় ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পরই ভারতে মুসলমানদের অবস্থান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31