রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

সাবেক ছাত্রনেতা কাজী হারুনের জানাজা আজ বিকেল ৫টায়, সর্বত্র শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, জনপ্রিয় সাবেক ছাত্রনেতা কাজী মো. হারুনুর রশিদের নামাজে জানাজা আজ শনিবার বাদ আছর দেওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এরআগে গত ৩০ এপ্রিল সোমবার সকালে মালেয়েশিয়ায় অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি, (ইন্নালিল্লাহে…….রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। মৃত্যুকালে তিনি বৃদ্ধ মা’, স্ত্রী, দুই ছেলে, পাঁচ ভাই, এক বোন, ভাগিনা, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল শুক্রবার রাতে তাঁর মরদেহ বিমানযোগে ঢাকায় এসে পৌঁছে। কাজী হারুন চন্দ্রগঞ্জের একসময়ের জনপ্রিয় সংগঠন ‘প্রগতি সংঘের’ সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেন। তিনি, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. মোস্তফা কাজল ও চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর আপন বড় ভাই এবং চন্দ্রগঞ্জ ইউপির দেওপাড়া গ্রামের কাজী বাড়ির মরহুম মো. সিরাজুল ইসলামের বড় ছেলে।

এ দিকে কাজী হারুনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জনপ্রিয় এই ছাত্রনেতা আশির দশকে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন, চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাবেক ছাত্রনেতা মো. আলী হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০