মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নজরুল, সম্পাদক আলাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক :


বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির লক্ষ্মীপুর সদর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে সদর উপজেলার মাতাব্বর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামকে সভাপতি ও আলাউদ্দিনকে সাধারণ সম্পাদক আলোকে করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

রোববার (০৬ মে) বিকালে শহরের রোজগার্ডেন চাইনিজ রেষ্টুরেন্টে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বিশেষ প্রতিনিধি সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বিশেষ প্রতিনিধি সম্মেলন সদর শাখার আহ্বায়ক মো. আব্দুর রহমান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আবুল বাশার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল কাদের, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামছুদ্দিন বাবুল, সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, সদস্য জাফর আহম্মদ, আফরোজা আক্তার, সোহেল সামাদ প্রমুখ।

সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নবনির্বাচিত কমিটিকে আগামী ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ও উপজেলার প্রত্যেক ইউনিয়ন কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। এ সময় সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১