সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
পিকআপ ভ্যান ও ডাকাতিকৃত মালামালসহ ৬ ডাকাতকে আটক করে পুলিশ।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পিকআপ ভর্তি মালামালসহ ৬ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে গ্রামীণ ফোন টাওয়ারের ডাকাতিকৃত বিপুল পরিমাণ মালামাল ভর্তি একটি পিকআপ ভ্যানসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। (আজ) মঙ্গলবার ভোররাতে চন্দ্রগঞ্জ থানার দাসেরহাট এলাকা থেকে পিকআপ ভ্যানসহ তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন জানিয়েছেন, রাত সাড়ে ৩টার দিকে সদর থানা এলাকার গ্রামীণফোনের বিভিন্ন টাওয়ার থেকে ৩৪টি ব্যাটারী, ৩টি ভারী শাবল, বিশাল আকৃতির অনেকগুলো সেলাই রেঞ্চ ও ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জামাদিসহ লুন্ঠিত মালামাল ভর্তি একটি পিকআপ ভ্যান (যার নং-ঢাকা-মেট্রো-ঠ-১১-৪১৫৭) চন্দ্রগঞ্জ থানা এলাকার দাসেরহাট সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় দাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মফিজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ডাকাত দলের সদস্যদের মালামাল ভর্তি পিকআপ ভ্যানসহ আটক করেন।

আটককৃতরা হলো, নোয়াখালীর বেগমগঞ্জের ইয়ারপুর গ্রামের মো. দিদার (২৯), সুধারাম থানার কাজীর টেক এলাকার মো. রিপন (৩৪), কুমিল্লা জেলার লাকসাম থানার নাউটি গ্রামের মো. সোহাগ (২৩), দেবিদ্বার থানার ফতোয়াবাদ গ্রামের মো. শরীফুল আলম (২৭), চট্টগ্রাম পটিয়া থানার গোবিন্দেরখিল গ্রামের মো. নিজাম উদ্দিন (৩০), ফিরোজপুর ভান্ডারিয়া থানার মো. জামান (২৫) সহ ৬ জন।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930