সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

জিপিএ-৫ এবং গোল্ডেন জিপিএ-৫ কী?

নিজস্ব প্রতিবেদক :


জিপিএ-৫ এবং গোল্ডেন জিপিএ-৫ এই দুটোর মধ্যে বাস্তবিক অর্থে কোনো তফাৎ খুঁজে পাওয়া যায়নি। বাংলা, ইংরেজী, অংক, ধর্ম এবং গ্রুপিয়াল ৩টি বিষয়সহ কম্বলসারী ৮টি বিষয়ে (অতিরিক্ত বিষয়ের সাপোর্টিং ছাড়া) কোনো পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর যদি ৮০ বা এর ওপরে হয়। তাহলে ওই শিক্ষার্থীকে গোল্ডেন জিপিএ-৫ হিসাবে বিবেচনা করা হয়।

কিন্তু কোনো শিক্ষার্থীর কম্বলসারী ৮টি বিষয়ের মধ্যে যদি কোনো একটি বিষয়ে প্রাপ্ত নাম্বার ৮০ নাম্বারের কম হয়। সেক্ষেত্রে অতিরিক্ত বিষয়ে ওই শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বার যদি ৮০ বা তার বেশি হয়। তাহলে তার অতিরিক্ত বিষয়ের পয়েন্ট দাঁড়াবে ৩ পয়েন্ট। অতিরিক্ত এই ৩ পয়েন্ট থেকে কম্বলসারী যে বিষয়ের গ্রেডিং পয়েন্ট (জিপি) কম তার সাথে যোগ করে জিপিএ-৫ হিসাবে মূল্যায়ন করা হয়। অর্থাৎ অতিরিক্ত বিষয়ে প্রাপ্ত গ্রেডিং পয়েন্টের সহযোগিতা ছাড়া যেসব পরীক্ষার্থীর কম্বলসারী সকল বিষয়ে গ্রেডিং পয়েন্ট ৮০ নাম্বার বা আরো বেশি। তাদেরকে গোল্ডেন জিপিএ-৫ বিবেচনা করা হয়। আর যাদের কম্বলসারী কোনো বিষয়ের প্রাপ্ত নাম্বার ৮০ এর কম হয় তাদের অতিরিক্ত বিষয়ের পয়েন্ট যোগ করে জিপিএ-৫ হিসাবে মূল্যায়ন করা হয়।

তবে গোল্ডেন জিপিএ-৫ এ ধরণের কোনো সনদ বা সার্টিফিকেট সংশ্লিষ্ট কোনো শিক্ষাবোর্ড কাউকে দেয়নি। এটা অনেকটা আত্মতৃপ্তির ঢেঁকুর তোলা ছাড়া বাস্তবিক কোনো অর্থ খুঁজে পায়নি কেউ।

এ বিষয়ে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন, গ্রেডিং পয়েন্ট এভারেজ বা জিপিএ মূল্যায়নের ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি আছে। তবে জিপিএ-৫ বা গোল্ডেন জিপিএ-৫ এর মধ্যে তুলনামূলক ব্যবধান করার কিছু নেই। তিনি বলেন, উপরোক্ত তুলনামূলক ব্যবধানটিই এর মূল ব্যাখ্যা। এখানে এর চেয়ে আলাদা কোনো বৈশিষ্ট্য নেই।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930