নিজস্ব প্রতিবেদক :
তুচ্ছ ঘটনায় গুণধর পুত্রের বেদম পিটুনীতে বৃদ্ধ মা’ ও বোনসহ আহত হয়েছেন অন্ততপক্ষে ৫ জন। গত সোমবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউপির গন্ধব্যপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন, মা’ মনোয়ারা বেগম (৬৫), বোন তাছলিমা (২২), ভাই জামাল হোসেন (১৮) সহ ৫ জন। গুরুত্বর আহত ৩ জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মা মনোয়ারা বেগমের অবস্থা আশঙ্কাজনক। তবে অভিযুক্ত পুত্র শাহজাহান বিষয়টি অস্বীকার করেন।
স্থানীয় ওয়ার্ডের মেম্বার রেজাউল করিম জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। বিষয়টি চেয়ারম্যানকে অবহিত করেছি।
চন্দ্রগঞ্জ থানার ওসি (তদন্ত) জাফর আহম্মেদ জানান, বিষয়টি থানাকে অবগত করা হয়েছে। কিন্তু থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচডি/এবি