সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু

প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর) :


লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্র এবং গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে কমলনগগর উপজেলার চরপাগলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মুরাদ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মুরাদ ওই এলাকার বেলাল হোসেনের ছেলে। সে চরকালকিনি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, নিজবাড়িতে পানি উত্তোলনের মোটরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় স্কুলছাত্র মুরাদ বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চরকালকিনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান বেলায়েত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এরআগে সকালে রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের চরগোসাই এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মমতাজ বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত মমতাজ ওই এলাকার মো. মহিউদ্দিনের স্ত্রী।

স্থানীয় চররমিজ ইউনিয়ন পরিষদের সদস্য মো. নোমান জানান, গত দুই থেকে তিন দিন আগে ঝড়ে গাছের ঢাল ভেঙে পল্লী বিদ্যুতের খুঁটি থেকে একটি তার বিচ্ছিন্ন হয়ে বাড়ির পাশের রাস্তায় পড়ে থাকে। মঙ্গলবার সকালে ওই রাস্তা দিয়ে হাঁটার সময় অসাবধানতাবসত মমতাজ ওই তারের সঙে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পল্লী বিদ্যুৎ সমিতির রামগতি আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১