সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

‘শেখ হাসিনা মানেই উন্নয়ন’

আকাশবার্তা ডেস্ক :


যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, শেখ হাসিনা মানেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা, উন্নয়ন আর সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রা। আর বিএনপি মানেই দুর্নীতি আর পিছিয়ে পড়া। সম্প্রতি যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ওমর ফারুক চৌধুরী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। শিক্ষা, খাদ্য, বাসস্থান, তথ্যপ্রযুক্তি, ক্রীড়া, স্বাস্থ্যসহ বিভিন্ন সেক্টরে বাংলাদেশ আজ বিশ্বের কাছে বিস্ময়। এটা সম্ভব হয়েছে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন ‘জনগণের ক্ষমতায়ন’-এর আলোকে দেশ পরিচালিত হচ্ছে। আগামী জাতীয় নির্বাচনের প্রসঙ্গে যুবলীগ চেয়ারম্যান বলেন, দেশে যখন বিশাল উন্নয়ন, অগ্রগতি আর অগ্রযাত্রার উৎসব চলছে, তখনই একাদশ জাতীয় সংসদ নির্বাচন সমাগত।
আগামী ডিসেম্বরে বাংলাদেশের অস্তিত্ব এবং উন্নয়নের ধারাবাহিকতার জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কার জয় অত্যন্ত জরুরি। কারণ নৌকা মানেই উন্নয়ন। শেখ হাসিনা মানেই এগিয়ে চলা। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে পদ্মা সেতুর কাজ বন্ধ হবে। মুখথুবড়ে পড়বে বড় বড় মেগা প্রকল্প। বন্ধ হবে বিদ্যুতের অগ্রযাত্রা, দেশ আবার অন্ধকারে যাবে। আর আওয়ামী লীগ ক্ষমতায় এলে সব ক্ষেত্রে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, রামপাল, মাতারবাড়ির মতো বড়ো প্রকল্প বাস্তবায়ন হবে। এসময় আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে যুবলীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
জঙ্গিবাদ বাংলাদেশের অভিশাপ উল্লেখ করে ওমর ফারুক চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে আবার দেশে জঙ্গিবাদ আসবে। আসবে বাংলা ভাই, জেএমবি। সংখ্যালঘুদের ওপর নেমে আসবে নির্যাতন। কিন্তু শেখ হাসিনা সরকার জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তে অঙ্গীকারাবদ্ধ। জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান আজ সারাবিশ্বে প্রশংসিত। ধর্মীয় সংখ্যালঘুরা আত্মমর্যাদা ও সম্মান নিয়ে এখন বসবাস করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930