রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে পরীক্ষায় ফেল করায় স্কুলছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় আরমান নামের এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (৯ মে) রাতে সদর উপজেলার কাজির দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আরমান কাজিরদিঘীর পাড় এলাকার মনু ড্রাইভার বাড়ির মৃত চৌধুরীর ছেলে।

জানা যায়, কাজির দিঘীরপাড় সমাজকল্যাণ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় গতবছর গণিতে ফেল করায় এবারও পরীক্ষা দেয় আরমান, কিন্তু এবারও পাস করতে পারেনি। এতে সহপাঠীদের কাছে অপমান বোধ করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

আরমানের বন্ধু সাকিব জানায়, বিকালে তার সাথে আমার কথা হয়েছে। তবে সে তার হতাশার কথা তখনো আমাকে বলেনি। তবে গতবছর পরীক্ষায় ফেল করায় তাকে পরিবার থেকে অনেক বকা দিয়েছে, কিন্তু এবার সেরকম কিছু ঘটেনি। তবুও কেন সে অভিমান করে এমন কাজ করেছে বুঝতে পারছিনা।

লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন জানান, আত্মহত্যার ঘটনাটি সত্য। তবে আরমানের পকেটে একটি চিরকুট পাওয়া গেছে, সেখানে লেখা ছিল আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তাই পরিবার ও এলাকার লোকজনের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০