সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
ছাত্রলীগের জাতীয় সম্মেলনে বক্তব্য রাখছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে দুঃশ্চিন্তা নেই : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে দুঃশ্চিন্তা নেই। বঙ্গবন্ধু স্যাটেলাইট অবশ্যই উৎক্ষেপণ হবে। মাত্র ৪২ সেকেন্ডের জন্য উৎক্ষেপণ হতে পারেনি। তবে অবশ্যই হবে। তিনি সম্ভাব্য এ উৎক্ষেপণকে ‘আকাশ জয়’ বলেও মন্তব্য করেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনে দেওয়া ভাষণে এসব কথা বলেন শেখ হাসিনা।

শুক্রবার (১১ মে) বিকাল ৪টায় শুরু হওয়া এ সম্মেলনে প্রধান অতিথির ভাষণ দিচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য কাউন্টডাউন শুরু হয়। কিন্তু কারিগরি কারণে শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ; এমনকি এখন পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম হয়েছে সেখানেই ছাত্রলীগের ভূমিকা রয়েছে। এই ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই ঐতিহ্য বজায় রেখে জাতির পিতার গড়া এই সংগঠনের প্রত্যেকটি সদস্যকে মানুষের কল্যাণ নিয়ে ভাবতে হবে।

এএইচ/আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930