বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ফ্লোরিডায় আওয়ামী নেতৃত্বের অপরাজনীতির বিরুদ্ধে প্রবাসীদের মধ্যে চাপা ক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি :


বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন অনুষ্ঠানে জামাত-বিএনপির এজেন্ট কতিপয় বিপথগামী ব্যক্তিদের (কেন্দ্রীয় যুবলীগ কর্তৃক বহিস্কৃত) দাওয়াত দিয়ে তাদেরকে ফ্লোরিডা স্টেট যুবলীগ হিসাবে পরিচয় করিয়ে দেওয়ায় স্থানীয় যুবলীগ নেতৃবৃন্দসহ প্রবাসীদের মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ওই অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম (এমপি) ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ-সভাপতি এম ফজলুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ১০ মে ফ্লোরিডায় বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন অনুষ্ঠান উপভোগ উপলক্ষে মন্ত্রীসহ অন্যান্যদের সন্মানে এক নৈশভোজের আয়োজন করে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামীলীগ।

ই-মেইলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ফ্লোরিডা স্টেট যুবলীগের নেতৃবৃন্দ জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর অনুমতিক্রমে যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগ নেতৃবৃন্দ ফ্লোরিডা স্টেট আওয়ামী যুবলীগের কমিটি অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে আরো জানান, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অনুমোদিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের একমাত্র অভিভাবক যুবলীগ চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। আর তাদের অনুমোদিত কমিটি তারেকুল হায়দার চৌধুরী ও বাহার খন্দকার সবুজের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগ।

এমন পরিস্থিতিতে কতিপয় জামাত-বিএনপির এজেন্টদের বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন অনুষ্ঠানে দাওয়াত দেওয়া এবং সেখানে তাদের পরিচয় করিয়ে দেওয়া রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ও যুবলীগ চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বের প্রতি শুধু চ্যালেঞ্জ নয় এটি অবজ্ঞা করার সামিল।

আমরা ফ্লোরিডা স্টেট যুবলীগ, যুক্তরাষ্ট্র শাখার প্রতিটি নেতাকর্মী ফ্লোরিডা স্টেট আওয়ামীলীগ ও যুক্তরাষ্ট্র শাখার সহ-সভাপতি এম ফজলুর রহমানকে এসব অপরাজনীতি থেকে সরে আসার অনুরোধ জানাই।

অন্যথায় যুবলীগ চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর অনুসারী সকল নেতা-কর্মীরা পৃথিবীর যেকোনো প্রান্তে আপনাদের অবাঞ্চিত ঘোষণাসহ প্রতিহত করবে।

আরইউএ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১