মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
পুরনো ছবি

আমার আন্দোলন সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে, মালিক-শ্রমিকদের বিরুদ্ধে নয় : ইলিয়াস কাঞ্চন

আকাশবার্তা ডেস্ক :


আমার আন্দোলন সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে। চালক-মালিক-শ্রমিকদের বিরুদ্ধে নয়। নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ‘জাতীয় নিরাপদ সড়ক দিবসের’ মাসব্যাপী এক অনুষ্ঠানে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে মালিক-চালক-শ্রমিকদের সাথে এক মতবিনিময় সভায় নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশনের সাবেক ভাইস চেয়ারম্যান ও শ্যামলী বাস সার্ভিসের মালিক বাবু রমেশ চন্দ্র ঘোষ। বিশেষ অতিথি ছিলেন, ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্বাস উদ্দিন,  নিসচা’র ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান উল হক কামাল, সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মঈন জয় প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নিসচা প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন চালক-মালিক-শ্রমিকদের ধন্যবাদ এবং মতবিনিময় সভার আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার আন্দোলন সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে। চালক-মালিক-শ্রমিকদের বিরুদ্ধে নয়। চালক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেন। সড়ক দুর্ঘটনার অনেক কারণ আছে যা আমি গবেষণা করে বের করেছি। আপনাদের প্রতি অনুরোধ বেপরোয়া গতি এবং ঝুকিপূর্ণ ওভারটেকিং পরিহার করবেন। প্রতিদিন গাড়ি চালানোর শুরুতে চালকেরা যদি সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনা করে গাড়ি চালান তাহলে সেটি এবাদতের শামিল হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে মোঃ আব্বাস উদ্দিন বলেন, চলন্ত অবস্থায় চালকের মোবাইল ফোন ব্যবহার আমরা নিষিদ্ধ করেছি।দ্রুত গতি এবং ঝুকিপূর্ণ ওভারটেকিং করতে নিষেধ করেছি।এই মতবিনিময় সভার মাধ্যমে তিনি সরকারের কাছে অনুরোধ জানান, টার্মিনালের উপর দোতলা করে চালকদের জন্য রেস্টহাউজ করে দিতে এবং টার্মিনাল লাগোয়া কৃষি মন্ত্রণালয়ের ৫০ একর জায়গা আছে সেটি টার্মিনালের নামে বরাদ্দ দিতে। এতে দূরপাল্লার চালকগণ প্রয়োজনীয় বিশ্রাম নিতে পারবেন এবং টার্মিনালের পরিধি বৃদ্ধি হলে রাস্তার ওপর আর গাড়ি পার্কিং হবে না। ফলে যানজট কমে যাবে।

নিসচা ভাইস-চেয়ারম্যান সৈয়দ এহসান উল হক কামাল বলেন, প্রতিটি ভাল কাজের সওয়াব আল্লাহ নিজে দিবেন।গাড়ী চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার অনুরোধ জানান তিনি। এতে করে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

নিসচা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন নিসচা গঠনের প্রেক্ষাপট ও সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান বর্ননা করে বলেন, তুলনামূলকভাবে সড়ক দুর্ঘটনা, আহত নিহতের সংখ্যা অনেক কমেছে কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি। এটা আনতে হলে সকলকে আরো সাবধান এবং আরো সতর্ক হতে হবে।

নিসচা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মঈন জয় বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী, পথচারি, মালিক সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। আমার মায়ের মৃত্যুর পর আমার বাবা যে সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন সেটি এদেশের সকলের ভালোর জন্য করেছেন। ২২ অক্টোবরকে সরকার ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ঘোষণা করায় তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১