শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

মাগুরায় ছেলে শিশু বলাৎকারের অভিযোগে হাফেজ আটক

আকাশবার্তা ডেস্ক :


মাগুরা মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের হাফেজি মাদ্রাসার প্রধান ওস্তাদ হাফেজ আলাউদ্দিনকে (৩০) ৩টি ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই শিশুদেরসহ আলাউদ্দিনকে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। আলাউদ্দিনের বাড়ি সদরের চাপোল গ্রামে।

বলাৎকারের শিকার এক শিশুর বাবা অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে ওই শিক্ষক গভীর রাতে এক একজন করে শিশুকে নিজ ঘরে ডেকে নিয়ে বলাৎকার করে। এ সময় সে শিশুদের এ ঘটনা প্রকাশ করলে গলায় রক্ত উঠে মরে যাবে বলে ভয় দেখায়। কোমলমতি শিশুরা তার ভয়ে কাউকে কিছু বলতে সাহস পায়নি।

গতরাতে একটি শিশুকে ডেকে নিয়ে গেলে অপেক্ষাকৃত বড় অন্য কয়েকজন শিশু তা দেখে ফেলে। এ সময় তারা স্থানীয় মুরব্বিদের ডেকে অবৈধ কাজ করার সময় হাতেনাতে ওই শিক্ষককে আটক করে। এরপর তারা তাকে পুলিশের হাতে তুলে দেয়। এ ব্যাপারে আমরা মামলা করার প্রস্তুতি চলছে। মাগুরা পুলিশ জানায়, উপস্থিত লোকজনের কাছে নিজের অপকর্মের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছে ওই হাফেজ।

এ ব্যাপারে মাগুরার পুলিশ ‍সুপার খান মোহাম্মদ রেজওয়ান জানান, শিশু তিনজনকে আমার অফিসে আনা হয়েছে। ওই মাদ্রাসা শিক্ষককে মাগুরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮