বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

রোনালদো অধিনায়ক, নেই ইউরোজয়ীরা

স্পোর্টস ডেস্ক :


পর্তুগালের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ সাফল্য ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়শিপ জয়। টুর্নামেন্টের ফাইনালের অতিরিক্ত সময়ের (১০৯ মিনিটে) গোল করে পর্তুগিজদের সোনালি সাফল্যে উদ্ভাসিত করে তোলেন এডার। অথচ মাত্র দুই বছরের মাথায় সেই স্ট্রাইকার চলে গেলেন বাতিলের খাতায়। শুধু এডার নয় দলে সুযোগ পাননি অধিকাংশ ইউরোজয়ী সদস্য।ক্রিশ্চিয়ানো রোনালদোকে অধিনায়ক করে রাশিয়া বিশ্বকাপের জন্য বৃহস্পতিবার চূড়ান্ত দল ঘোষণা করেছে পর্তুগাল।

দলে জায়গা পেয়েছেন স্পোর্টিং তারকা উইলিয়াম কারভালহো ও মোনাকো মিডফিল্ডার জোয়াও মৌতিনহো। দলে আছেন বেসিকতাসের দুই তারকা পেপে ও রিকার্দো কোয়ারেশমা। এই দলে সুযোগ পেয়েছেন মিডিফিল্ডার জোয়াও মারিও।ইউরোজয়ী দল থেকে বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এবং বর্তমানে ল্যাজিওর উইঙ্গার ন্যানি। রয়েছেন বার্সেলেনোর মিডফিল্ডার আন্দ্রে গোমেজ এবং বায়ার্ন মিউনিখে খেলা রেনাতো সানচেজ। রয়েছেন উলভসের হয়ে দারুণ মৌসুম কাটানো রুবেন নেভেস। মোনাকোর রনি লোপেজও এই দলে জায়গা পাননি।

কোচ সান্তোস বাদ পড়াদের নিয়ে বলেন, ইউরোজয়ী সব খেলোয়াড়কে বিশ্বকাপের দলে নিতে পারছি না, এটা আমার জন্য দুঃখজনক। তারা সবাই পর্তুগিজ ফুটবল ইতিহাসে গৌরবান্বিত একটি অধ্যায় লিখে দিয়েছেন। তবে, রাশিয়ার জন্য আমি দল বাছাই করতে গিয়ে তাদেরকেই নিয়েছি, যারা পর্তুগাল ফুটবলকে আরও সামনে এগিয়ে নিতে পারবে।পর্তুগালের চূড়ান্ত স্কোয়াড 

কোচ : ফার্নান্দো সান্তোস
গোলরক্ষক : অ্যান্থোনি লোপেজ, বেতো, রুই প্যাট্রিসিয়া।
ডিফেন্ডার : ব্রুনে আলভেজ, কেডরিক, হোসে ফন্তে, মারিও রুই, পেপে, রাফায়েল গুয়েরেইরো, রিকার্ডো পেরেইরা, রুবেন ডিয়াজ।
মিডফিল্ডার : অ্যাদ্রিয়েন সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, হোয়াও মারিও, জোয়াও মুতিনহো, ম্যানুয়েল ফার্নান্দেজ, উইলিয়াম কার্ভালহো।
ফরোয়ার্ড : আন্দ্রে সিলভা, বার্নার্ডো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো, জেলসন মার্টিন্স, গনক্যালো গুয়েদেস, রিকার্ডো কারেসমা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০