বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে ছাত্রলীগের ৬ নেতার জামিন

আকাশবার্তা ডেস্ক :

১৭ দিন কারাবন্দি থাকার পর লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসসহ ৬ নেতার জামিন মঞ্জুর করেছেন আদালত। আসামিদের আপিল আবেদনের প্রেক্ষিতে রোববার দুপুর ১টার দিকে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. একেএম আবুল কাশেম তাদের জামিন মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী রাসেল মাহমুদ মান্না এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশরাফুল আলমকে হত্যা চেষ্টা মামলায় ১৮ জানুয়ারি লক্ষ্মীপুর চীফ জুডিসিয়াল আদালতের বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী বিভিন্ন মেয়াদে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জনকে কারাদণ্ড দেন। এরমধ্যে তাৎক্ষণিক আপিলের মাধ্যমে জামিন লাভ করেন, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলসহ ৪ নেতা। রোববার জামিন পাওয়া নেতারা হলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কেএম বাপ্পি কবির, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস ও যুবলীগ নেতা এহতেশাম হায়দর বাপ্পি, ছাত্রলীগ নেতা মো. জুয়েল, সজিব ও মিরাজ। তাদের ৫ বছর এক মাসসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছিলেন আদালত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০