মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

অভিযোগ প্রমাণ হলে বদিও রেহাই পাবে না : ওবায়দুল কাদের

আকাশবার্তা ডেস্ক :


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাদক ব্যবসায় অভিযোগ প্রমাণ হলে বদিও রেহাই পাবে না। বদির বেয়াই যেমন ছাড় পায়নি, তেমনি মাদক ব্যবসায় অভিযোগ প্রমাণিত হলে আবদুর রহমান বদিও রেহাই পাবেন না। এছাড়া বদিসহ আওয়ামী লীগ-বিএনপির বা অন্য দলের যারা যারাই জড়িত কেউ রেহাই পাবে না।শনিবার (২৬মে) ঈদকে সামনে রেখে সাভারের আশুলিয়ায় সড়কের উন্নয়ন কাজের পরিদর্শনে গিয়ে সাংবদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে সড়ক বিভাগের ঊর্ধতন কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানকে জনগণ স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানিয়েছে। কেবলমাত্র রাজনৈতিকভাবে মতলববাজরা এ অভিযানের সমালোচনা করছে।

পৃথিবীর বিভিন্ন দেশে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, ‘মাদক ব্যবসায়ীরা শক্তিশালী। অভিযান চলাকালে মাদক ব্যবসায়ীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলি করবে আর তারা কি তখন জুঁই ফুলের গান গাইবে?’

এর আগে, গতকাল শুক্রবার কক্সবাজার মেরিন ড্রাইভ থেকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আকতার কামালের (৪১) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। নিহত কামাল এমপি বদির বড়বোন শামসুন্নাহারের দেবর। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়ে, কামালকে গত বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।

ভারতে গিয়ে তিস্তার পানি বণ্টনসহ দুই দেশের অমীমাংসিত বিষয়গুলোর অগ্রগতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী করেছেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ প্রশ্নের জবাবে বিএনপির ভূমিকা কঠোর সমালোচনা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০