সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

৩ হাজার মানুষকে ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুর সদর উপজেলার তিন হাজার অসহায় নারী-পুরুষকে দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। গত শনিবার (২৬মে) দিনব্যাপী অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের উদ্যোগে উপজেলার ৫টি ইউনিয়নে এসব সামগ্রী বিতরণ করা হয়।

ট্রাস্ট সূত্রে জানা যায়, প্রতিবছর অসহায় মানুষকে ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী দেওয়া হয়। এর ধারাবাহিতকায় গত শনিবার সদর উপজেলার মান্দারী, হাজিরপাড়া, চন্দ্রগঞ্জ, দিঘলী ও কুশাখালী ইউনিয়নের ২ হাজার নারী পুরুষকে শাড়ি-লুঙ্গি দেওয়া হয়। প্রত্যেক ইউনিয়নে ৪শ’ শাড়ি-লুঙ্গি দেওয়া হয়। এছাড়াও উপজেলার বটতলি গ্রামের ট্রাস্টের কার্যালয়ে সকালে এক হাজার মানুষকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেলসহ ইফতার সামগ্রী দেওয়া হয়।

বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, এম এ সাত্তার ট্রাস্টের চেয়ারম্যান ও বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতির সভাপতি ও ঢাকা মোহম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহিম, জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সামছুদ্দিন সাজু, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, হাজিরপাড়া ইউপি চেয়ারম্যান সামছুল ইসলাম বাবুল পাটওয়ারী, দিঘলী ইউপি চেয়ারম্যান শেখ মুজিব, কুশাখালী ইউপি চেয়ারম্যান নুরুল আমিন। এছাড়াও আওয়ামী লীগ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নিউজ সম্পাদনায় : বার্তা প্রধান আলী হোসেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930