ঢাকা প্রতিনিধি :
বিএনসিপি ঢাকা প্রদেশের “কিশোর গোয়েন্দা আন্তঃবিএনসিপি ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৮ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ মে শনিবার দুপুরে মিরপুর-২ অধিনস্থ ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয় শিশু সংসদ কর্তৃক আয়োজিত এবং জাতীয় শিশু-কিশোর ম্যাগাজিন কিশোর গোয়েন্দা কর্তৃক নিবেদিত “কিশোর গোয়েন্দা আন্তঃ বিএনসিপি ক্রিকেট টুর্ণামেন্ট এর ঢাকা পর্বের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফাইনাল রাউন্ড বিএনসিপি ঢাকা প্রদেশ ভাইস বিএনসিপি মনিপুর স্কুল কমিটি এই দুইপক্ষের মাঝে অনুষ্ঠিত হয়। এতে বিএনসিপি ইন্টার স্কুল স্টুডেন্ট পার্লামেন্ট (মনিপুর স্কুল) টিমকে পরাজিত করে কিশোর গোয়েন্দা নিবেদিত ইন্টার বিএনসিপি ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৮ইং অর্জন করেছে বিএনসিপি ঢাকা প্রাদেশিক টিম।
দিনের প্রথমদিকে ফাইনাল রাউন্ড এর শুভ উদ্বোধন করেন, বিএনসিপি’র কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী ও কিশোর গোয়েন্দার ব্র্যান্ডএম্বাসিডর জি কে ইফছয়ণ। বৃষ্টির জন্য কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী খেলা ২০ ওভার থেকে ১৫ ওভার করা হয়। প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিএনসিপি ঢাকা প্রদেশের প্রেসিডেন্ট এবং দলের অধিনায়ক কৌশিক কুমার গুহ।
টানা ১৫ ওভার খেলায় চমৎকার দক্ষতা দেখিয়েছে বিএনসিপি প্রাদেশিক টিম এবং জয়ের জন্য মনিপুরকে ১৪২ রান বেধে দেয়। পরে মনিপুর স্কুল টিম জয়ের লক্ষ্যে ১৪৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করে দলের অধিনায়ক রুদ্র রহমান। নির্ধারিত ১৫ ওভার শেষে মনিপুর সংগ্রহ করে ১২৭ রান। ফলে ১৫ রানের কাছে পরাজয় বরণ করতে হয় মনিপুর স্কুল টিমকে।
খেলা শেষে উপস্থিত অতিথিগণদের নিয়ে বিজয়ী এবং রানারআপ দলের মাঝে ট্রফি ও মেডেল তুলে দেন, বিএনসিপি এর কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী ও কিশোর গোয়েন্দার ব্র্যান্ডএম্বাসিডর জি কে ইফছয়ণ । এ সময় উপস্থিত ছিলেন, বিএনসিপি সিরাজগঞ্জ প্রদেশের প্রেসিডেন্ট দীপংকর ভদ্র দীপ্ত, মূখ্যমন্ত্রী সন্দীপ সাহা, আইসিটি মন্ত্রী আল-উল রাজি সিয়াম, বিএনসিপি টাঙ্গাইল প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মো. মুমিন, বিএনসিপি ঢাকা প্রদেশের শিশু সাংসদ রিয়া, হিয়া, মো. রিফাত আফনান, দিব্ব প্রমুখ।