সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

সম্মেলনের দুই সপ্তাহেও কমিটি পায়নি ছাত্রলীগ

আকাশবার্তা ডেস্ক :


দুই সপ্তাহ আগে সম্মেলন হলেও এখনো ঘোষণা হয়নি দেশের ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন ছাত্রলীগের নতুন কমিটি। আওয়ামী লীগের নীতি নির্ধারকরা জানান, এবার ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব নির্বাচনে সতর্ক দলটির হাইকমান্ড। তাদের মতে, অধিকতর যোগ্য প্রার্থীকে খুঁজে বের করতেই নতুন কমিটি নিয়ে চলছে, নিবিড় পর্যবেক্ষণ।

তবে, নেতাকর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে যে কোনো সময় ঘোষণা হতে পারে ছাত্রলীগের নতুন কমিটি। বঙ্গবন্ধুর হাতে গড়া দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী  ছাত্র সংগঠন ছাত্রলীগের সর্বশেষ ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়, চলতি মাসের ১১ ও ১২ মে।

সম্মেলন শেষে দু-একদিনের মধ্যে নতুন কমিটি ঘোষণার কথা বলা হলেও, দুই সপ্তাহ পেরিয়ে গেলেও চূড়ান্ত হয়নি সংগঠনটির নতুন নেতৃত্ব।আওয়ামী লীগের নীতি নির্ধারকদের মতে, অতীতের কিছু অভিজ্ঞতার কারণে, ছাত্রলীগের নতুন নেতৃত্ব বাছাইয়ে সতর্ক, দলটির শীর্ষ নেতৃত্ব। শুধু কেন্দ্র নয় সারাদেশের ছাত্রলীগে ব্যাপক সংস্কার আনতে চান, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার ছাত্রলীগের কাউন্সিলের আগে থেকেই সবচেয়ে আলোচিত বিষয় ছিলো অনুপ্রবেশকারী ঠেকানো। ছাত্রলীগের সাবেক নেতা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানান, বিতর্কিতদের বাদ দিয়ে সৎ, মেধাবী ও পরিচ্ছন্ন ইমেজের যোগ্য নেতৃত্ব বাছাই করতে চলছে শেষ মুহূর্তের চুলচেরা বিশ্লেষণ।আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানান, দেশের ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনা এবং সংগঠনকে চাঙ্গা করতে খুব শিগগিরই ঘোষণা আসবে, নতুন নেতৃত্বের।

এএইচ/আরটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930