সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে বিভাগীয় কমিশনার : বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড পরিদর্শন করেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান। বুধবার দুপুরে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে মুক্ত মঞ্চের সামনে নবনির্মিত শেড উদ্বোধন করার মধ্যদিয়ে সফর কর্মসূচি শুরু করেন তিনি।

এরপর বিকাল ৪টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়, জেলা ম্যাজিস্ট্রেট আদালত, সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, পৌর ভূমি অফিস, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প  ‘একটি বাড়ি একটি খামার’, গুচ্ছ গ্রাম, ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ, ডিজিটাল সেন্টার ও ভূমি অফিস এবং লক্ষ্মীপুর বাজার পরিদর্শন করার কথা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মো. সালেহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইকবাল হোসেন, পৌরসভার মেয়র আবু তাহের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাজাহান আলী, সহকারি কমিশনার (ভূমি) শাহরিন ফেরদৌসী প্রমুখ।

এরআগে জেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ড নিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930