নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড পরিদর্শন করেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান। বুধবার দুপুরে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে মুক্ত মঞ্চের সামনে নবনির্মিত শেড উদ্বোধন করার মধ্যদিয়ে সফর কর্মসূচি শুরু করেন তিনি।
এরপর বিকাল ৪টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়, জেলা ম্যাজিস্ট্রেট আদালত, সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, পৌর ভূমি অফিস, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ‘একটি বাড়ি একটি খামার’, গুচ্ছ গ্রাম, ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ, ডিজিটাল সেন্টার ও ভূমি অফিস এবং লক্ষ্মীপুর বাজার পরিদর্শন করার কথা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মো. সালেহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইকবাল হোসেন, পৌরসভার মেয়র আবু তাহের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাজাহান আলী, সহকারি কমিশনার (ভূমি) শাহরিন ফেরদৌসী প্রমুখ।

এরআগে জেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ড নিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন তিনি।