বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে থানায় মাদকসেবীর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি :


নোয়াখালীর সোনাইমুড়ি থানা হাজতে ‍এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ওই যুবক আত্মহত্যা করেছেন বলে পুলিশের দাবি। শুক্রবার (১জুন) রাতে বাড়ি থেকে তুষারকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাকে রাখা হয়েছিল থানা হাজতে। নিহত তাজুল ইসলাম তুষার (২৩) দেউটি ইউনিয়নের দুর্গা দৌলতপুর গ্রামের মমিনুল ইসলামের ছেলে। পেশায় তিনি অটোরিকশা চালক।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভোর রাতের দিকে থানা হাজতে নিজের পরনের লুঙ্গি পেঁছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।” এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ। নির্বাহী হাকিমের মাধ্যমে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

সারাদেশে মাদকবিরোধী অভিযানের মধ্যে তুষারের বাবাই তাকে ধরিয়ে দিয়েছিলেন বলে দাবি করেন অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল। তিনি বলেন, “তুষার মাদকাসক্ত হয়ে পড়েছিল। পরিবারের সদস্যরা বারণ করেও তাকে এই পথ থেকে ফেরাতে পারছিল না। “শুক্রবার রাতে তুষার বাড়িতে ইয়াবা সেবন করার সময় তার বাবা স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যের মাধ্যমে থানায় খবর দেন। রাতেই পুলিশ তাকে ৯ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে থানায় নিয়ে যায় বলে জানান তিনি।”

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১