সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুর-ভোলা রুট : ফেরিঘাটের রাস্তায় প্রতিবন্ধকতার অভিযোগে বালুমহাল সিলগালা, আটক ২

পলাশ সাহা :


লক্ষ্মীপুরে ফেরিঘাটে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় একটি বালুমহাল সিলগালা করা হয়েছে। এ সময় দুইটি ট্রাক জব্দ ও দুই চালককে আটক করা হয়। সোমবার (৪ জুন) বিকালে লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটের মজুচৌধুরীর হাটের ফেরিঘাটে এ অভিযান চালায় প্রশাসন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহজাহান আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল উপস্থিত ছিলেন।

অভিযানে জনৈক ব্যক্তি সেলিমের ওই বালুমহাল সিলগালা, ট্রাক জব্দ ও চালকদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ফেনীর ট্রাক চালক হানিফ ও মো. মমিন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, সদর উপজেলার মজুচৌধুরীরহাট ফেরিঘাটের প্রবেশের রাস্তায় স্থানীয় প্রভাবশালী সেলিম বালু ব্যবসা করে আসছেন। প্রতিদিন রাস্তার ওপর রেখে ট্রাকে বালু লেঅড আনলোড করা হয়। এতে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে এ রুটে চলাচলকারী শত শত যানবাহন আটকা পড়ে। সময়মত ফেরিতে উঠতে না পারায় বাসযাত্রীরা চরম দুর্ভোগে পড়তে হয়। পঁচে নষ্ট হয়ে যায় পণ্যবাহী ট্রাকের কাঁচামাল। এছাড়া বালু বহনকারী ট্রাকের চাপে একটু বৃষ্টিতেই রাস্তাটি অনুপোযোগি হয়ে পড়ে। বিষয়টি প্রশাসনকে অবগত করা হয়।

সম্প্রতি জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহজাহান আলী ঘটনাস্থলে গিয়ে তাদের সতর্ক করেন। একই সময় লাল পতাকা দিয়ে রাস্তার সীমানা নির্ধারণ করে দেওয়া হয়।

প্রসঙ্গত, মজুচৌধুরীরহাট ফেরিঘাট হয়ে লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ২১ জেলার মানুষ যাতায়াত করেন। দীর্ঘদিন থেকে রাস্তার ওপর বালু ব্যবসা চালিয়ে যাওয়ায় চলাচলকারীদের চরম দূর্ভোগ পোহাতে হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930