শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

রামগতিতে মেঘনায় ৩ জেলে অপহৃত, মুক্তিপণ দাবি

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে ইঞ্জিনচালিত তিনটি মাছ ধরার নৌকাসহ তিন জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে জলদস্যুরা। গত রোববার (৩ জুন) দুপুরে অপহৃত জেলেদের স্বজন ও মাছের আড়ৎদাররা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। এরআগে ভোরে রামগতির চরআবদুল্লাহ এলাকার নদীতে নৌকায় ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন, কমলনগর উপজেলার পাটারিরহাট ইউনিয়নের নুরনবী মাঝির ছেলে জুয়েল (১০), নোয়াখালীর আন্ডারচর এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে হাফিজ (১৪) ও রামগতির আলেকজান্ডার শ্যামল গ্রামের সাহেদ আলীর ছেলে জাহের মাঝি (৩৬)।

জানা যায়, ভোরে মাছ ধরে ঘাটে ফেরার সময় ১৪ থেকে ১৫ জনের একদল জলদস্যু জেলেদের তিনটি নৌকায় হানা দেয়। এ সময় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে টাকা, মোবাইল, সৌরবিদ্যুৎ, জাল, মাছসহ নুরনবী মাঝির ইঞ্জিনচালিত নৌকাসহ ৩ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। পরে জেলেদের ব্যবহৃত মোবাইল থেকে পরিবারের লোকজনের কাছে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহৃতদের পরিবারের লোকজন থানা পুলিশকে বিষয়টি জানিয়েছেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিছুল হক জানান, স্থানীয় চরগজারিয়া পুলিশ ফাঁড়িতে খোঁজ-খবর নিয়েছি। কোনো জেলে অপহৃত হয়ে থাকলে তাদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮