সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

মৃত্যুর গুজবের পর লাইভে যা বললেন এটিএম শামসুজ্জামান [ভিডিও]

আকাশবার্তা ডেস্ক :


প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন সোমবার দিবাগত রাতে এমন গুজব ছড়িয়েছে। এ খবর শোনে অনেকেই ফেসবুকে তার জন্য শোক জানান। এমনকি তার অনেক সহকর্মীরাও তার মৃত্যুর খবর স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিচ্ছিলেন। অনেকে পরপারে তার আত্মার শান্তি চেয়েও স্ট্যাটাস দিয়েছেন। সে সময় একাত্তর টিভির স্ক্রলেও এ অভিনেতার মৃত্যুর খবর প্রচার করে যাচ্ছিল।

মজার কথা হচ্ছে, ঠিক সে সময়ে এ অভিনেতা তখন তার পুরান ঢাকার বাসায় বিশ্রাম নিচ্ছিলেন। চারদিকে যখন তার মৃত্যুর গুজব ছড়াচ্ছে তার কিছুক্ষণ পরেই ফেসবুকে এক লাইভে আসেন এ অভিনেতা। এসেই ক্ষোভ ঝারেন এবং বলেন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

এ সময় তিনি একাত্তর টিভি ভুয়া খবর প্রচারেও সমালোচনা করেন। তিনি বলেন এবার এবং আগেও বেশ কয়েকবার যারা আমার মৃত্যুর গুজব ছড়িয়েছেন তারা ইতর লোক। আর একাত্তর চ্যানেলের মত এমন একটা চ্যানেল কীভাবে এমন নিউজ করে। তারা তো আমার বাসায় একটা ফোন করে খোঁজ নিতে পারতেন।

উল্লেখ্য, আগেও একাধিকবার এটিএম শামসুজ্জামানকে জড়িয়ে মৃতুর গুজব ছড়ানো হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930